হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে পিঠা উৎসব

মুন্সীগঞ্জে পিঠা উৎসব

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের মানিকপুরে অবস্থিত মাদীনাতুল হিকমাহ একাডেমিতে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের কথা স্মরণ করার মানসে গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুম হাসান। তিনি পিঠা উৎসবের উদ্বোধন করেন।
এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে সুন্নাতের অনুসরণ থাকলে তাতে বরকত আসে এবং হালাল উপার্জনের পথ সুগম হয়।
তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সুন্নাতভিত্তিক ব্যবসা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান টিপু। তিনি শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, নৈতিক শিক্ষা ও সংস্কৃতি চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মবিন, সাংবাদিক আবদুল মবিন, পরিচালক ডা. আলমগীর হোসাইন, হাফেজ নূরে আলম সবুজ, ইব্রাহিম মাহমুদ, মাওলানা হাসান আল মামুন ও আব্দুল কাইয়ূম।
পিঠা উৎসবে শিক্ষার্থীদের প্রায় ২৫টি স্টলে রাজবল্লভ, মধুমালতি, পুষ্পকলি, মালাই মলাট, রেশমি শাখাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীদের পরিচালিত স্টলগুলোর মধ্যে সাইফ এন্ড জাকারিয়া স্টল, আলিফা ও হুমায়রা পিঠা হাউজ, আয়ান ফাবিহা কেক বিটস, সোহা মনি পিঠা ঘর, আরাফাত কেক ও ইব্রাহিম মোহাম্মদ কেক উল্লেখযোগ্য। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com