হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ভোটের রিকশা উদ্বোধন

মুন্সীগঞ্জে ভোটের রিকশা উদ্বোধন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জেলা তথ্য অফিস, মুন্সীগঞ্জের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
এসময় তিনি বলেন, এই ভোটের রিকশা জনগণকে উৎসাহিত করতে জেলার
প্রতিটি উঠানে, প্রতিটি আঙ্গিনায় যাবে। তৃণমূল জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।
ভোটারগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়। মুন্সীগঞ্জ জেলার ৬৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সকল ওয়ার্ডে এ প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com