হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালা

মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। মোবাইল কোর্ট পরিচালনাকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত দি বার্নট বাইট রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। এসময় রেস্টুরেন্টটির কোনো বৈধ ডকুমেন্ট পাওয়া না যাওয়ায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com