হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় বসবাসরত মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ভাইদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাটাবন মোড়ে ২৩৪/ডি, খাইরুন্নেছা ম্যানশনে (রিদম ব্লাড সেন্টার ভবনের উপরে ৪র্থ তলা) এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস।
মুন্সীগঞ্জ জেলার বিশিষ্ট চিকিৎসক মানবিক ডাক্তার নামে খ্যাত ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সুজন শরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ শাহবাগ থানা আমির মাহফজুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আরশাদ আলী ঢালী, মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মোঃ নুরুল আমিন সিকদার, গজারিয়া উপজেলা আমির মাওলানা নুরে আলম, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা গোলাম জিলানী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম রহুল কুদ্দুস বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com