হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত রবিবার রাতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় (নতুন ফেমাস হেল্থ কেয়ার হাসপাতালের সামনে) অভিযান চালানো হয়। এসময় মো. মেহেদী হাসান কাশেম (৪২) ও শ্যামল শেখ (৪৫) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com