হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময়

আমার ছবি ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায় তাহলে তার জন্য এটা হবে কাল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা : মো. কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এরাদত হোসেন, সাবেক কাউন্সিলর শহর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। তারা জেলার চলমান উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমার ছবি ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায় তাহলে তার জন্য হবে এটা কাল। যিনি আমাকে ভোট দিয়েছেন তিনি আমার ভাই, যিনি না দিয়েছেন তিনিও আমার ভাই।
এসময় তিনি এলাকার উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সভা শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com