হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-১ আসনে ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কার প্রচারণা

মুন্সীগঞ্জ-১ আসনে ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কার প্রচারণা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনের প্রার্থী রোকেয়া আক্তার তার নির্বাচনি প্রতীক আপেল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ-১ আসন সিরাজদিখান ও শ্রীনগরে প্রচারণা কর্মসূচি অব্যাহত রাখেন তিনি। দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার, ইউনিয়ন ও পাড়া মহল্লায় ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কার লিফলেট বিতরণ করে ভোট চেয়েছেন। এসময় উপজেলা ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ, ইনসানিয়াত ছাত্রফ্রন্ট ও ছাত্রীফ্রন্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক রাজনীতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তার বলেন, বর্তমান বিশ্বে মূলত দুই ধরনের রাজনীতি বিদ্যমান। অপরাজনীতি ও মানবিক রাজনীতি। দীর্ঘদিন ধরে অপরাজনীতির কারণে মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা হরণ হয়েছে। আজ সমাজে কেউই নিরাপদ নয়।
তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। মুন্সীগঞ্জ-১ আসনের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই জনপদকে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক এলাকায় পরিণত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com