হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের নির্বাচনি এলাকা নম্বর-১৭১ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ গতকাল রবিবার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন। সকাল ১০টায় তিনি আল আমিন বাজার, কামারগাঁও, কেদারপুর ও ভাগ্যকুল ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও শোভাযাত্রায় অংশ নেন। এসময় তিনি ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও এলাকায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রফিক আমিন খান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী রানা, সহ-সভাপতি মিরাজ হোসেন তানিন, আব্দুল জলিল, আব্দুল আজিজ বেপারী, মোহাম্মদ ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রিজভী, শহিদুল গায়েন, হযরত আলী মাদবর, উপজেলা জিসাসের সহ-সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু, রাজু ইসলাম, নাজমুল মিন্সী, সাজ্জাদাত হোসেন অভী, সামিউল ফকির, বিএম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা। বিকাল ৩টায় রাঢ়ীখাল ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান ও মাইজপাড়া এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন তিনি। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com