হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের গণসংযোগ ও পথসভা

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের গণসংযোগ ও পথসভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ফুটবল প্রতীক নিয়ে সদর উপজেলায় একাধিক ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
গতকাল বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ইসলামপুর, বেলা ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ড রমজানবেগ, দুপুর ১২টায় চরকেওয়ার ইউনিয়নের আলিরটেক, বসারচর, দুপুর ১টায় আধারা ইউনিয়নের কুঞ্জনগর, বিকাল ৩টায় আধারা ইউনিয়নের জাজিরা সৈয়দপুর মিনা বাজার, বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বৈখর অনির্র্বাণ স্কুল মাঠ, সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহিউদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবু সুফয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, আতাউর হোসেন বাবুল, মাসুদ রানা, আমির হসেন সওদাগর, সাইদুর রহমান সাইদ, মজিবুর রহমান চঞ্চল, তাইজুল ইসলাম বাদশা, সালাউদ্দিন মাদবর ও আবু কালাম।
এ উঠান বৈঠকে প্রায় সহস্রাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। নির্বাচন সামনে রেখে প্রচারণার এই কর্মসূচিতে মহিউদ্দিন আহমেদ স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন, ফুটবল প্রতীকে এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com