হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সমন্বয় সভা

মুন্সীগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর সমন্বয় সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা নুর হোসাইন নুরানীর উদ্যোগে জোটভুক্ত নেতাদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মুন্সীরহাট এলাকায় প্রার্থী নুর হোসাইন নুরানীর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কার্যক্রম, সাংগঠনিক সমন্বয় ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মো. ইব্রাহিম দেওয়ান, মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, গজারিয়া উপজেলা আমির মাওলানা নুরে আলম, সদর উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক গাজী আবদুল আলিম, জামায়াতের সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান, গজারিয়া উপজেলা সেক্রেটারি, পঞ্চসার ইউনিয়ন আমির মো. শামসুদ্দোহা বিশ্বাস, রামপাল ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহিম খলিল, আধারা ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াত, এনসিপি ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় নেতৃবৃন্দ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, মুন্সীগঞ্জ-৩ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাতে ১০ দলীয় জোটের প্রার্থী রিকশা প্রতীক বিজয় অর্জন করবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com