নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ঐতিহ্যবাহী ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল মঙ্গলবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ছাড়াও কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এসময় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী ছাত্রী স্বপ্না আক্তার রাকাকে সম্মাননা প্রদান করা হয়।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক নির্ধারিত ফলাফল অনুযায়ী, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্না আক্তার রাকা এই গৌরব অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুপা গোস্বামী বলেন, স্বপ্না আমাদের বিভাগের একজন মেধাবী ছাত্রী। তার এই অর্জন বিভাগের সুনাম বাড়িয়েছে এবং অন্য ছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
শিক্ষিকা কানিজ ফাতেমা জানান, স্বপ্না সবসময় অধ্যবসায়ী ও নিয়মানুবর্তী ছিল। তার এই সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে এবং ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করবে বলে আমরা আশাবাদী। এই সংবর্ধনা অনুষ্ঠান পুরান ঢাকার নারী শিক্ষার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অন্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা যায়।
মেধাবী স্বপ্না আক্তার রাকাকে সংবর্ধনা দিল ফজলুল হক মহিলা কলেজ
২৭