নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্’র ধানের শীষ প্রতীকের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল শনিবার উপজেলার রশুনিয়া দানিয়াপাড়া উপজেলা মোড় বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রচার-প্রচারণার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সেন্টু, ৬নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল হাই ঢালী, সাংগঠনিক সম্পাদক জামাল শেখ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি, এ আর মানিক, মনির দিদার, রশুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার হামিদ টিটুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।