হোম জাতীয় রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। শনিবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেন। ভোট প্রদান করেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটার। ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট পেপার। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট পেপার এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট পেপার।
অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট। এসব ব্যালট পেপারের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তা গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
ইসি জানিয়েছে, দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com