নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের উত্তর আটিগাঁওয়ে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু ভরাট বাণিজ্যের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সত্তারের ভ্রাম্যমাণ আদালতে অভিযানে প্রায় ৩০টি ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের উত্তর আটিগাঁওয়ে অবৈধ ড্রেজার দিয়ে ভরাট বাণিজ্য রোধে এই অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ ড্রেজার পাইপের মাধ্যমে পুকুর ভরাট কাজ চলমান রয়েছে। এসময় ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে অবৈধ ড্রেজিং পাইপ হাতুড়ি ও কুড়াল দিয়ে বিনষ্ট করা হয়। তবে ভরাট বাণিজ্যে জড়িত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
৫৩
পূর্ববর্তী পোস্ট