হোম লৌহজং লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের মাওয়া প্রান্তে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথের সৈনিক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের একজন বিশ্বস্ত ও একনিষ্ঠ কর্মী মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন খানের নিজস্ব অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় আল আমিন খান বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথের সৈনিক মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের নির্দেশক্রমে তার একজন বিশ্বস্ত ও একনিষ্ঠ কর্মী হিসেবে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com