শেখ মোঃ সোহেল রানা: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পর্যায়ে কলেজ শাখায় ইউনুছ খান মেমোরিয়াল কলেজ এবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরবময় সাফল্য অর্জন করেছে।
উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ (কলেজ) মোঃ কামরুল হুদা এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রভাষক (আইসিটি) খান মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা একাডেমি সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়া।
এছাড়া বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে ইউনুছ খান মেমোরিয়াল কলেজের যে সকল শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, তারা হলেন- ১। ফাতেমা জিসান সেবা, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, বাংলা রচনা প্রতিযোগিতা। ২। সামিয়া ইসলাম সিমি, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ ইংরেজি রচনা ও বক্তব্য প্রতিযোগিতা। ৩। মাহিমা ফেরদৌস, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ নির্ধারিত বক্তব্য ও বাংলা কবিতা প্রতিযোগিতা। ৪। হোসনেয়ারা, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, দেশাত্মবোধক গান ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা। ৫। তৃষা পোদ্দার একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। ৬। আয়েশা আক্তার, একাদশ শ্রেণি, ব্যবসায় শিক্ষা বিভাগ, লোকসঙ্গীত প্রতিযোগিতা।
জানা যায়, এই সাফল্যের জন্য সম্মানিত প্রতিষ্ঠান ও শিক্ষকমন্ডলী কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেছেন। ভবিষ্যতেও ইউনুছ খান মেমোরিয়াল কলেজ শিক্ষাক্ষেত্রে এমন সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা সবার। সর্বশেষ মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সামিয়া ইসলাম সিমি, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন।
লৌহজংয়ে শ্রেষ্ঠ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ
১১৪
পূর্ববর্তী পোস্ট