হোম লৌহজং লৌহজংয়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষিকা শিউলী আক্তার

লৌহজংয়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষিকা শিউলী আক্তার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গার্লস গাইড শিক্ষিকা হিসেবে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শিউলী আক্তার। এ নিয়ে তিনি তিনবার এই স্বীকৃতি পেয়েছেন।
গত সোমবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষিকা হিসেবে শিউলী আক্তারের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার মধ্যে একাধিক আবেদনকারীর মাঝে যাচাই-বাছাই শেষে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি আক্তারকে গার্লস গাইড শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
১৯৯৫ সালে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে শিউলি আক্তার কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিদ্যালয়টির সিনিয়র শিক্ষিকা এবং সর্বশেষ বিদ্যালয়ের এডহক কমিটির সাধারণ শিক্ষক সদস্য।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com