হোম জাতীয় শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কী পদক্ষেপ নেবেন? -এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। এ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
ঢাকা-দিল্লি সম্পর্কে কি চ্যালেঞ্জ দেখছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ মেরুদন্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে যেসব চ্যালেঞ্জ ও ইস্যু আছে তা সমাধানের চেষ্টা করা হবে। তিনি জানান, বাংলাদেশে অন্য যেসব দেশের ভিসা বন্ধ আছে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com