হোম শ্রীনগর শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে মো. মাহফুজ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজ ওই গ্রামের মো. ফরহাদের ছেলে। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মাহফুজ তার বসতঘরের পাশে একটি আম গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এসময় বাড়ির লোকজন মাহফুজকে ঝুলতে দেখে উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে মাহফুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com