নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সমর্থিত মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা এ. কে. এম ফখরুদ্দীন রাজীর পথসভা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার দেউলভোগ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ. কে. এম ফখরুদ্দীন রাজী। তিনি আসন্ন ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে জনগণের কাছে ভোট চান।
শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর টি. এম বেলাল হুসাইনের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোজাহেরুল হক ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় একটি র্যালি বের করা হয়।
শ্রীনগরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর নির্বাচনী পথসভা
৬০