নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুরের দেবত্তোর সম্পত্তি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলা ভাগ্যকুল র্যাব-১০ এর ক্যাম্প সংলগ্ন দেবত্তোর সম্পত্তিতে ঘর তোলা হচ্ছে। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুরের সেবায়েত রঞ্জিত কুমার দে অভিযোগ করেছেন, ভাগ্যকুল মান্দ্রা গ্রামের মৃত কালু সরদারের পুত্র শাহজাহান সরদারের সাথে উপজেলার কামারগাঁও মৌজায় এস এ ৭৮নং খতিয়ানের ১০৯৩, ২০০১ ও ২০০২নং দাগের ৩১৯ শতাংশ জায়গা নিয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা ছিল। মামলা নং-৬৭/২০০৭। ওই মামলায় শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউ ঠাকুরের পক্ষে সেবায়েত রঞ্জিত কুমার দে রায় পায়। পরবর্তীতে শাহজাহান সরদার গং ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আদালতে মামলা চলমান অবস্থায় মৃত শাহজাহান সরদারের ছেলে রানা সরদার (৩৫), পাপ্পু সরদার (২৫) ও রবীন্দ্র নাথ দে’র ছেলে রতন চন্দ্র দে (৩৮) বেশ কয়েকদিন ধরে দেবত্তোর ওই সম্পত্তি জবর দখল করে ঘর উত্তোলন করে আসছেন। বাধা দিতে গেলে তারা আমাকে গালিগালাজসহ মারধর করতে আসে।
সরেজমিনে গিয়েও ঘর নির্মাণের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, কয়েকজন কাঠমিস্ত্রী কাজ করছেন।
এসময় ঘর নির্মাণের কোনও অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে রানা সসরদার বলেন, কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এখানে আগেই ঘর ছিল। আমরা এই ঘরেই থাকতাম। ঘরটি সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে তোলা হচ্ছে।
শ্রীনগরে দেবত্তোর সম্পত্তিতে ঘর উত্তোলনের অভিযোগ
১৩২
পূর্ববর্তী পোস্ট