নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগে পুকুরের পানিতে ডুবে মাহফুজ আলম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাটাভোগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা মাহফুজ আলমের মরদেহটি উদ্ধার করেন। মাহফুজ উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মো. জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয়রা জানান, মাহফুজ আলম তার পরিবারের সাথে পার্শ্ববর্তী পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও এলাকার চৌকিদার বাড়িতে (কালু খানের বাড়ি) ভাড়া থাকতো। মাহফুজ অসুস্থ ছিল। এদিন মাহফুজ পুকুরের পানিতে পড়ে তলিয়ে মারা যায়।
নিহত মাহফুজের মা নিলুফা বেগম জানান, তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল। পুকুরের পানিতে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
১০
পূর্ববর্তী পোস্ট