নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যানসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীনগরের ষোলঘর এলাকার লালু বেপারীর ছেলে মো. রাজিব বেপারী (৩০), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূইয়া পাড়ার মান্নান মিয়ার ছেলে মো. হাবিব (৩৮) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার খেজুরতলার মরহুম আফসারের ছেলে মো. সুজন (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর রাতে শ্রীনগর উপজেলার বীরতারা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অনুসন্ধানে নেমে এই ডাকাতির সাথে সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করে।
বীরতারা বাজার কমিটির সভাপতি নীল চাঁন জানান, তার কাপড়ের দোকানসহ আরো দুটি দোকানের তালা ভেঙ্গে সংঘবদ্ধ ডাকাতদল মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বাদি হয়ে শ্রীনগর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, বীরতারা বাজারে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
শ্রীনগরে পিকআপ ও লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার
১১৩