হোম শ্রীনগর শ্রীনগরে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

শ্রীনগরে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. মোবারক হাসান, আনসার সদস্যবৃন্দ, ফায়ার ফাইটারগণ, গ্রামপুলিশসহ এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি থেকে ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে বীরতারা ইউপি’র সভাকক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৭ম ধাপের (২০২৫-২০২৬ অর্থবছর) আলোচনা সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে করণীয় এবং নিরাপত্তা সতর্কতা সম্বন্ধে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। পরে ফায়ার অগ্নিনির্বাপণে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com