হোম শ্রীনগর শ্রীনগরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

শ্রীনগরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে শেখ মুন্না (৪২) নামে একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার উত্তর বালাশুর গ্রামের মরহুম শেখ সুজা উদ্দিনের ছেলে। গত রবিবার বিকালের দিকে বালাশুরের বৌ-বাজার এলাকা থেকে আসামী মুন্নাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ-ভাগ্যকুল ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শেখ মুন্নাকে গ্রেফতার করে। শেখ মুন্নার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকের মামলা রয়েছে। মামলা নং-০৯ (০৯) ১৭। সে ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com