নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরের আটপাড়ায় ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বাদ মাগরিব ইউনিয়নের দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস শেখ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা। আরো উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য মনির তালুকদার, ওয়াসিম আহমেদ, তপন হোসেন মেম্বার, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম ধলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, আটপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার হোসেন, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা মোজাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ, ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব খান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ আশিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
১২০
পূর্ববর্তী পোস্ট