হোম শ্রীনগর শ্রীনগর-সিরাজদিখানকে নেশা ও চাঁদাবাজ মুক্ত করবো — শ্রীনগরে ধানের শীষের নির্বাচনী জনসভায় শেখ মোঃ আব্দুল্লাহ

শ্রীনগর-সিরাজদিখানকে নেশা ও চাঁদাবাজ মুক্ত করবো — শ্রীনগরে ধানের শীষের নির্বাচনী জনসভায় শেখ মোঃ আব্দুল্লাহ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা : মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্ বলেছেন, আমি নির্বাচিত হলে এই এলাকাকে নেশা ও চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলবো। আপনারা ধানের শীষে ভোট দেবেন, সময় খুব কম, একদিনও সময় নষ্ট করবেন না।
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার মাঠে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভায় এ বক্তব্য রাখেন তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক তুহিন, সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, ছাত্রদল নেতা অয়ন আহমেদ প্রমুখ।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্ তার নির্বাচনী এলাকা শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন এবং সেখানে তিনি নির্বাচনী প্রচারণা করেন। পরে কোলাপাড়া ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা শেখ মোঃ আব্দুল্লাহ’র হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে সমর্থন দেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com