হোম জাতীয় সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: ডা. শফিকুর রহমান

সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: ডা. শফিকুর রহমান

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়ব। প্রত্যেকে যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবে পুরো দেশই পরিষ্কার হয়ে যাবে।
জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান না হলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। এই পরিবর্তন জুলাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।
জাতীয় সংসদে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা এবং সেই আকাঙ্খা অনুযায়ী দেশ পরিচালনা করা।
এসময় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com