নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর বেপারী বাড়ি বিএনপির ঘাঁটি নামে সুপরিচিত। এরই ধারাবাহিকতায় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারীর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্’র ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামে নারী-পুরুষ ভোটারদের কাছে এ প্রচার-প্রচারণা চালানো হয়।
এসময় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী বলেন, শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাই সৎ, যোগ্য ও ভালো মানুষ। তিনি বিজয়ী হলে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করবেন। শিক্ষার মান উন্নয়ন করে স্কুল, মাদ্রাসা ও কলেজের উন্নয়নের কাজ করবেন।
আবুল হোসেন বেপারী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের জন্য ভোট চান। এসময় সাথে ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য জালাল মোল্লা, গিয়াসউদ্দিন গেসু, মোঃ হাসেম মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা নেকবর ক্বারী, লতব্দী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিহাব হোসেন, মো: মুনজুর, ছাত্রদল নেতা কাইুুউম মাদবর, আবু বকর শিকদার প্রমুখ।
সিরাজদিখানে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা
৩৯
পূর্ববর্তী পোস্ট