হোম সিরাজদিখান সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মধ্যপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও তার শাসনামল নিয়ে স্মৃতিচারণের উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধ্যপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওসমান দেওয়ানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এনামুল হক তুহিন ও শাখাওয়াত সরদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, সিরাজদিখান উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মোঃ নিজাম বেপারী, শাহীন আহম্মেদ, মনির হোসেন মনু, আব্দুল সালাম প্রমুখ।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com