হোম সিরাজদিখান সিরাজদিখানে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব

সিরাজদিখানে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব।
গতকাল শনিবার সকাল থেকে ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করে বালুচর ইউনিয়নের মোট ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এসময় ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
বালুচর ইউনিয়নে এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ব্যানার, ফেস্টুন বা পোস্টার পরিলক্ষিত হয়নি। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় স্থানীয় ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচন ও গণভোটে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে তাদের সচেতন করা হয়। পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে অবগত করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com