হোম সিরাজদিখান সিরাজদিখানে যুবককে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় ৬ মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

সিরাজদিখানে যুবককে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় ৬ মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের কালা রায়েরচর এলাকায় জোনায়েদ হাসান নামে এক যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় ৬ মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
জানা যায়, গত বছরের ২৬ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কালা রায়েরচর এলাকায় বিক্রমপুর মডেল টাউন হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে অজ্ঞাতনামা তিন ব্যক্তি জোনায়েদ হাসানের ওপর দুই রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে গুরুতর আহত হন জোনায়েদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি আসামিরা গত ৬ মাসেও ধরা পড়েনি।
এ বিষয়ে মামলার বাদী জুয়েল হোসেন অভিযোগ করে বলেন, “ঘটনার এতদিন পার হলেও প্রধান আসামিসহ অন্যরা ধরা পড়েনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয় এলাকাবাসীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাকিদের বিষয়ে তদন্ত কর্মকর্তা খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com