হোম সিরাজদিখান সিরাজদিখানে সিসিটিভির আওতায় সকল ভোটকেন্দ্র ॥ থাকবে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী

সিরাজদিখানে সিসিটিভির আওতায় সকল ভোটকেন্দ্র ॥ থাকবে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। নিñিদ্র নিরাপত্তা বলয় তৈরি করার জন্য মোতায়েন থাকবে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত পুলিশ সদস্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ ক্লাস্টার সেনাবাহিনী, বিজিবির ১ টিম, ৮টি মোবাইল টিম পুলিশ, ২ টিম আনছার ও র‌্যাবের ১ টিম নিয়োজিত থাকবে। সকল ভোটকেন্দ্রের কক্ষ ও বাহিরে পর্যবেক্ষণ করার জন্য ৬টি জায়ান্ট মনিটর উপজেলা হলরুমে স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলায় ৯০টি ভোটকেন্দ্রে মোট ৫৪০টি কক্ষ রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের ভোট কক্ষ এবং বাহির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং বিদুৎ সরবরাহ নিশ্চিতসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয়সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৯শত ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮শত ৬৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩২ হাজার ১শত ২৬ জন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com