নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তহিদুল ইসলাম বারির নেতৃত্বে সিরাজদিখান বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৫৩ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণসহ ভোক্তা স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টিকারী অবহেলার জন্য অভিযুক্ত ওয়ার বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মিউটেশন সহকারী মোঃ সাইফুল ইসলাম, সার্টিফিকেট সহকারী মেহেদী কিরনসহ আরো অনেকে।