হোম অন্যান্য সোনার দামে রেকর্ড ॥ আড়াই লাখ টাকা ছাড়ালো ভরি

সোনার দামে রেকর্ড ॥ আড়াই লাখ টাকা ছাড়ালো ভরি

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে টানা রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে। এর আগে এতো দাম কখনো বাড়েনি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে প্রতি ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতোদিন ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।
আজ পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়েছে। আবার নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। যা আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। তবে এবার দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে কখনো এতো দাম বাড়ানো হয়নি।
নতুন দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৮ হাজার ৩৪০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ৯৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ০৬ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com