নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে হাজী জয়নাল আবেদীন কিন্ডারগার্টেনের ৫ম শাখার খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। হাজী জয়নাল আবেদিন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন হাজী জয়নাল আবেদীন কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আল আমিন, বালুচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সরদার, হাজী আবু বকর সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নান, সমাজসেবক মোঃ আবুল বাদশা, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক জামাল হোসেন, মোঃ জাকির হোসেন, সাইজুদ্দিন গাজী প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলতাফ হোসেন রেজা, হাজী জয়নাল আবেদীন কিন্ডারগার্টেন চর বয়রাগাদী শাখার প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজসেবক আবদুর অদুদ মিয়া প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী জয়নাল আবেদীন কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, রাজিয়া সুলতানা, আশা মনিসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।