শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে হাটভোগদিয়া মানবকল্যাণ যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে গনি খান স্কুল মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, হাটভোগদিয়া মানবকল্যাণ যুব সংঘ অসহায় হতদরিদ্র মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতাসহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। ২০২৪ সালে আঃ রাজ্জাককে সভাপতি ও মোঃ মাহাবুব হাসান দিদারকে সাধারণ সম্পাদক করে সংঘটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণসহ স্কুলের গরিব শিক্ষার্থীদেরও সাহায্য-সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি।
বিএনপি নেতা মোঃ হাসান ঢালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর মোহাম্মদ খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ মনির শিকদার, মোঃ কাদির শেখ, মোতালেব শেখ, আনোয়ার খান, রফিক শেখ, মোখলেস শেখ। সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন সোহেল খান এবং এসিএম দিদার প্রমুখ।
হাটভোগদিয়া মানবকল্যাণ যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
৪
পূর্ববর্তী পোস্ট