নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মতবিনিময় সভায় বলেছেন ‘হ্যাঁ’ ভোট দিয়ে বাংলাদেশের পতন ঠেকিয়ে দিতে হবে। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। বাংলাদেশের মানুষ আর কখনোই কোন আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে থাকবে। ছাত্র, তরুণ, ছাত্রীরা স্বাধীনভাবে বড় হবে, শিক্ষা অর্জন করবে। জাতীয় নিরাপত্তা তারা নির্ধারণ করবে, যদি এমন দিন চান তাহলে হ্যাঁ ভোট দিবেন।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা এসেছি বিডিআর হত্যাকান্ড, শাপলা চত্ত্বরের ম্যাচাকার, গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড মনে করিয়ে দিতে। আমরা মনে করিয়ে দিতে এসেছি, আমাদের ছাত্ররা, তরুণরা, ছাত্রীরা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসে একটি ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটিয়েছিল। যদি বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, তাহলে ১২ ফেব্রুয়ারি লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে আল্লাহর নাম নিয়ে হ্যাঁ ভোট দিবে। আমি এখানকার সন্তান। সারা দেশের মানুষ যাতে শ্রীনগরের গণভোট দেখে বুঝতে পারে এখানকার মানুষ কিভাবে ভোট দেয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমা নাহার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহামন, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসি সুলতানা, ইমাম প্রতিনিধি মাওলানা শাহাদাৎ, এনজিও প্রতিনিধি কৃপা মন্ডল প্রমুখ।
‘হ্যাঁ’ ভোট দিয়ে বাংলাদেশের পতন ঠেকিয়ে দিতে হবে- শ্রীনগরে আদিলুর রহমান খান
১০৪
পূর্ববর্তী পোস্ট