হোম মুন্সীগঞ্জ ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা: মীর সরফত আলী সপু

১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা: মীর সরফত আলী সপু

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
গতকাল বুধবার মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন ঢাকা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মীর সরফত আলী সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাধারণ জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনতে বাধ্য হয়েছিলাম। আজ সেই আপিলের বৈধতাও পেয়েছি। আল্লাহ যদি চান, জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব। আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের সব সমস্যার সমাধানে কাজ করব।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের চেয়ারম্যান আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ থাকব। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির দুই নেতা মীর সরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের মাধ্যমে মীর সরফত আলী সপুর মনোনয়নপত্র বৈধতা পায়।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com