হোম জাতীয় ৮ লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

৮ লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আট লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শেষ হবে।
তিনি জানান, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ভোটকক্ষ প্রতি দু’জন পোলিং কর্মকর্তা থাকবে। সবমিলিয়ে আট লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। এর আগে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী হাকিম, বিচারিক হাকিম, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের প্রশিক্ষণ দিয়েছে ইসি।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com