নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইদ্রিস মিয়াজী ভিপি মহন। ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, বিএনপি নেতা আঃ আহাদ মাস্টার, শফিক শিকদার, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান এর নির্দেশনায় রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অফিসে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করেন। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই বাদ আছর দোয়া করা হয়েছে। গতকাল মঙ্গলবার মোনাজাত করেন রসূলপুর বাতেনিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সাদ আহমেদ।
এসময় আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তার মৃত্যুতে এ দেশের আঠারো কোটি মানুষই শোকাহত হয়েছে, যার প্রমাণ উনার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ। মহান আল্লাহ নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করুন।