নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরের বীরতারায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ আছর শ্রীনগর বীরতারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বাধীন মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূইয়া, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।
শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
১৫৭
পূর্ববর্তী পোস্ট