হোম সদর মুন্সীগঞ্জে কাব স্কাউট ইউনিট পরিদর্শনে আঞ্চলিক উপ-পরিচালক স্কাউটিং কার্যক্রম মাদকাসক্ত থেকে বিরত রাখতে সহায়তা করে: উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন

মুন্সীগঞ্জে কাব স্কাউট ইউনিট পরিদর্শনে আঞ্চলিক উপ-পরিচালক স্কাউটিং কার্যক্রম মাদকাসক্ত থেকে বিরত রাখতে সহায়তা করে: উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন মুন্সীগঞ্জ সদর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। মুন্সীগঞ্জ জেলার কাবিং স্কাউট কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এই পরিদর্শন কার্যক্রম করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা অঞ্চলের উপ-পরিচালক শাকিলা ইয়াসমিন বলেন, মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীরা কাবিং কার্যক্রম করলে তাদের শরীর ও মন ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি তোমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। স্কাউটিং করলে তোমাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে। স্কাউটিং কার্যক্রম সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদেরও কাবিং কার্যক্রমে উৎসাহিত করেন।
জেলা কমিশনার নাজমা চৌধুরী বলেন, তোমরা পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। পড়াশোনার পাশাপাশি দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং জরুরি।
স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য পর্যায়ক্রমে মুন্সীগঞ্জ জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ইউনিট পরিদর্শন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান শেখ ও জেলা কাব স্কাউট লিডার সাজ্জাত হোসেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com