নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর হোসেন।
বালুচর ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী বেগম বাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল হক সরকারের বাড়িতে বালুচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বালুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন মেম্বার, সাবেক সদস্য সচিব আনসার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী, হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য আলী আকবর নিরব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, বালুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মাদবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল, কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাঈম, বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েসসহ উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ।
সিরাজদিখানে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
১৫১
পূর্ববর্তী পোস্ট