হোম গজারিয়া গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন এর বাড়িতে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসার আঃ সাত্তার, মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক সরকার, উপজেলা জাসাস এর সভাপতি মোঃ সোলায়মান প্রধান, ভবেরচর কলিম উল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান টিপু, আবু বক্কর, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ দাইয়ুম প্রমুখ।
শোক সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন লক্ষীপুর দক্ষিণপাড়া বড় মসজিদের পেশ ইমাম মুফতি নাজমুল হাসান।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com