হোম গজারিয়া গজারিয়ায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকার জাটকা জব্দ

গজারিয়ায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকার জাটকা জব্দ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানে ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।
গতকাল বুধবার ভোর ৫টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সামাদ বলেন, কোস্টগার্ডের এই অভিযান ও বিতরণ কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com