নিজস্ব প্রতিবেদক: সমৃদ্ধ গজারিয়া গঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে “সম্মিলন, জাগরণ, উত্তরণ” -স্লোগানে গজারিয়া সচেতন সমাজ নামে একটি অরাজনৈতিক সম্মিলিত সামাজিক সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ জনপ্রিয় রেস্টুরেন্টে আত্মপ্রকাশ উপলক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন উচ্চ পরিষদ সদস্য দেওয়ান হারুন অর রশিদ। এসময় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সংগঠক, যাত্রাবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন খাঁন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক গজারিয়া এক্সেসরিজ লিঃ এর পরিচালক প্রকৌশলী দিদার আলম। সংগঠনের সহ-সভাপতি হিসেবে রয়েছেন প্রকৌশলী হাসান জাহাঙ্গীর, ফজলুল হক নয়ন, শেখ নজরুল ইসলাম, আব্দুল জাব্বার, যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন জুবায়েদুর রহমান, কামরুজ্জামান রাসেল, হোসেন মিয়া নিরব, মহিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নুরে আলম হোসেন, সোহেল মিয়া, সারোয়ার খাঁন, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শাকিল, তথ্য ও সম্প্রচার সম্পাদক সায়মন শাহাদাতসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট সিনেট বোর্ড/উচ্চ পরিষদ ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জানান, তারা গজারিয়ার সন্তান হিসেবে গজারিয়ার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
গজারিয়ায় সচেতন সমাজ নামে অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ
সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী দিদার আলম
৬৭
পূর্ববর্তী পোস্ট