হোম গজারিয়া গজারিয়ায় অটোচালক শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ২

গজারিয়ায় অটোচালক শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ২

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত ইজিবাইক চালক শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন, চোরাই ইজিবাইক উদ্ধারসহ ২ আসামীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী গ্রামের মৃত আঃ মালেক এর ছেলে মোঃ শাহজালাল (৩৭) অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ৫ ডিসেম্বর প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৮টায় অটোরিক্সা নিয়ে বাড়ি হতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না আসায় বাড়ির লোকজন শাহজালাল এর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর, পরেরদিন ৬ ডিসেম্বর উপজেলা বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া সংলগ্ন কাজলী নদীতে লাশ পানিতে ভেসে ওঠার খবর পায়। পরবর্তীতে তার বড় ভাই জাহাঙ্গীর আলম লাশটি শনাক্ত করে। এ বিষয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।
গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল শিকদারের নেতৃত্বে একটি চৌকস টিম উক্ত মামলার তদন্তে নামে। তদন্ত টিম সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় তথ্য-উপাত্তের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন পাঁচগাছিয়া এলাকা থেকে ভিকটিমের বন্ধু ইব্রাহিম ওরফে সাগর (২৮), পিতা- শুকুর আলী, সাং- নতুন বলাকি, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ঘটনার দিন সে ভবেরচর বাজারের একটা ঔষধের দোকান থেকে নেশাজাতীয় ৫টা ঘুমের ট্যাবলেট ক্রয় করে। এরপর ভিকটিমের অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টায় ভিকটিম শাহজালালের সাথে সাক্ষাৎ করে তাকে পানীয় স্পীডের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ায়। এসময় শাহজালাল চিল্লাচিল্লি করে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। তখন গাড়িতে থাকা দড়ি দিয়ে তার হাত-পা বেঁধে সুবিধামত সময়ে নির্জন এলাকায় কাজলী নদীর খালে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিজে চালিয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাসস্ট্যান্ডে অবস্থান করে ও পরের দিন আসামী তার অপর বন্ধু ফাহিম (২৪), পিতা- খোরশেদ, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- দাউদেরখাড়া, ইউপি- জগন্নাথপুর, থানা- কুমিল্লা কোতোয়ালী, জেলা- কুমিল্লা এর নিকট ৪৭ হাজার টাকায় বিক্রি করে দেয়। তার এমন তথ্যের ভিত্তিতে একই দিন ফাহিমকে রাত আনুমানিক ৯টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় যে, উক্ত অটোরিক্সাটি ক্রয় করে তিনি তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য দেন। ফাহিমের এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী থানাধীন দাউদেরখাড়া সাকিনস্থ তার নিজ বাড়ি থেকে অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com