সেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে এসেছি --- মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী দিদার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মোঃ আরিফুজ্জামান দিদার মতবিনিময় সভা করেছেন।
গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। গণমানুষের প্রত্যাশা পূরণ করবে লাঙ্গল। সবার উচিত দেশের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যার যার অবস্থান থেকে পার্টির জয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে।
মুন্সীগঞ্জ পৌরসভার আহ্বায়ক মুনায়েম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহর পৌরসভার সদস্য সচিব আশরাফ আলী, সদর উপজেলার মহিলা নেত্রী হাসিনা আক্তার, গজারিয়া উপজেলার আহ্বায়ক মোঃ হান্নান খাঁন, টঙ্গীবাড়ী উপজেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন খান, সদস্য সচিব মোঃ লিয়াকত আলী খান, শ্রীনগর উপজেলার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আকরাম হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন গজারিয়া উপজেলার সদস্য সচিব মোঃ শামীম ফরাজী।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আরিফুজ্জামান দিদার বলেন, আমি ৪০ বছর যাবৎ রাজনীতি করে আসছি। সেই ছাত্র রাজনীতি থেকে দলটা করে আসছি। বিগত ২০১৬ সাল থেকে চেষ্টা করেছি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। কেন আমি প্রার্থী হওয়ার চিন্তা করেছি? আমি দেখেছি, যদি জাতীয় সংসদে যাওয়া যায়, তাহলে সরকারি টাকায় জনগণের কাঙ্খিত কাজটি করা যায়। নিজের টাকায় হয়তো ১০০/২০০ মানুষের উপকার করতে পারবো। কিন্তু সংসদে গেলে হাজার হাজার মানুষের উপকার ও সেবা করা যায়। সেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে এসেছি।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com