হোম জীবনযাপন শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

লাইফস্টাইল ডেস্ক: মৌসুমি ভাইরাসের সংক্রমণ শিশুদের জন্য নতুন কিছু নয়। বিশেষত শীত এলে সংক্রমণের মাত্রা যেন একটু বেশিই। এজন্য শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে খাদ্যাভ্যাসে বদল আনতে পারলে ঝুঁকি অনেকাংশে কমে। শীতে কিছু ভালো সবজি আছে যা শিশুকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। চলুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে-
আমলকি
আমলকীতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে। ফ্লু, সাধারণ সর্দি কিংবা পেটের পীড়ায় আমলকি উপকারি।
মিষ্টি আলু
মিষ্টি আলু ভিটামিন, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির সরবরাহকারী। এর স্বাদও ভাল।
সিট্রাস ফল
কমলা, লেবু, জাম্বুরাকে সিট্রাস জাতীয় ফল বলা হয়। এসব ফল দেহের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে। তাই শিশুদের জন্য এসব ফল দারুণ উপকারী।
শালগম
শালগমে আছে অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি। এসব উপাদান শরীরকে বাইরের রোগ থেকে রক্ষা করে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com